× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম রোকেয়া পদকে ভূষিত হচ্ছেন দাবাড়ু রাণী হামিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২৭ পিএম

দেশের কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ

দেশের কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ

জাতীয় ক্ষেত্রে নানা অবদানের স্বীকৃতি স্বরূপ বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ক্রীড়া মাধ্যমে নারী জাগরণে অবদানের জন্য নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার নামের এই পদক এ বছর পেয়েছেন কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ।  সিনিয়র সচিব মমতাজ আহমেদ, এনডিসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

রাণী হামিদের পদক পাওয়ার খুশির খবরটি জানিয়েছেন তার ছেলে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদও। তিনি জানান, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভুমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’ 

নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আগামীকাল সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে রাণী হামিদদের হাতে এই পদক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদক প্রদান অনুষ্ঠানে। ক্যারিয়ারে এর আগে ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কারসহ নানা সংগঠন, সংস্থা থেকে অনেক সম্মাননা পেয়েছেন রাণী হামিদ। 

রাণী হামিদ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার। বাংলাদেশ দাবা ও তিনি যেন সমার্থক। চার দশকের বেশি সময় ধরে তিনি দাবায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি ৮২ বছর বয়সে হাঙেরিতে দাবা অলিম্পিয়াডেও অংশ নেন। দাবা নিয়ে তিনি লিখেছেন ‘মজার খেলা দাবা’ নামক একটি বইটি। এটি দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ হিসেব বিবেচনা করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা