× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংলিশ প্রিমিয়ার লিগ

ঝড়ের কারণে মাঠে গড়ায়নি লিভারপুল-এভারটন ম্যাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম

লিভারপুলকে আতিথ্য দিতে পারেনি এভারটন

লিভারপুলকে আতিথ্য দিতে পারেনি এভারটন

বিরূপ আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি লিভারপুল-এভারটনের মধ্যকার ম্যাচ। দুদলের প্রিমিয়ার লিগের ম্যাচটি স্থগিত করার খবর নিশ্চিত করেছে স্বাগতিক এভারটন।

গুডিসন পার্কে শনিবার রাতে মার্সিসাইড ডার্বিতে লিভারপুলকে মোকাবিলা করার কথা ছিল এভারটনের। কিন্তু 'ডারা' ঝড়ের কারণে এদিন ইংল্যান্ডের ঘরোয়া এ এলিট টুর্নামেন্টের ম্যাচটি খেলতে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব দুটি।

ম্যাচের আয়োজক এভারটন বিবৃতিতে জানিয়েছে, উভয় ক্লাবের কর্মকর্তা, মার্সিসাইড পুলিশ এবং লিভারপুল সিটি কাউন্সিলের প্রতিনিধিদের সভায় নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

বাজে আবহাওয়ার জন্য ওই এলাকার নাগরিকদের অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দেয় মার্সিসাইড পুলিশ।

ম্যাচটি কবে হবে? সেটা অবশ্য জানা যায়নি। নতুন সূচি যথাসময়ে জানাবে কর্তৃপক্ষ। ঝড়ের কারণে শনিবারের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচও স্থগিত হয়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা