× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে অল্পতেই থামল বাংলাদেশের যুবারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৮ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫:১৪ পিএম

ফাইনালে অল্পতেই থামল বাংলাদেশের যুবারা

ব্যাটিংয়ের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ৷ পুরো ইনিংসে সেটিই যেন প্রতিচ্ছবি হয়ে রইল। ভারতীয় বোলারদের বিপক্ষে দুইশ রানের আগেই গুটিয়ে গেল টাইগার যুবারা। কাঙ্ক্ষিত রান সংগ্রহ করতে না পারলেও বোলিংয়ে ভালো লড়াইয়ের আশা করা যায়। শিরোপা ধরে রাখতে হলে যে ভারতকে এই রানের মধ্যেই আটকাতে হবে যুব টাইগারদের

রবিবার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন মিডল অর্ডার ব্যাটার রিজান হোসেন। এছাড়া শিহাব জেমস ৪০ ও উইকেটকিপার ব্যাটার ফরিদ হাসানের ব্যাট থেকে আসে ৩৯ রান। 

ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে ওপেনার কালাম সিদ্দিকীর উইকেট হারায় বাংলাদেশ। ১৬ বলে মাত্র ১ রান করেন তিনি। আরেক ওপেনার জাওয়াদ আবরার সেট হয়েও ইনিংস বেশি বড় করতে পারেননি। ৩৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের জন্য দিনটি ভালো ছিল না। ২৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর চতুর্থ উইকেটে ৬২ রানের লড়াকু জুটি করেন মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হাসান। এই জুটিতে বড় সংগ্রহের আশা দেখেছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ১২৮ রানের মাথায় ৬৭ বলে ৪০ রানে জেমস আউট হয়ে গেলে রানের গতি আবার কমে যায়। রিজান ফেরেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৬৫ বলে ৪৭ রান করে আউট হন তিনি। 

এরপর বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন ফরিদ হাসান। ৪৯তম ওভারে তিনি এলবিডব্লিউ হলে ২০০ রানের ঘর পেরোনার আশা ম্লান হয় বাংলাদেশের। ৪৯ বলে ৩৯ রান করেন ফরিদ। শেষ ওভারের প্রথম বলেই ইকবাল হোসেন ইমন আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১১ রানে অপরাজিত থাকেন মারুফ মৃধা।

বোলিংয়ে ভারতের হয়ে হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিত গুহা ২টি করে উইকেট নেন। এছাড়া আয়ুশ মহাত্রে, কেপি কার্তিকেয়া ও কিরান চোরমালে পান একটি করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা