প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১৪:০৫ পিএম
ক্যারিবিয়ানরা ম্যাচ খেলার আগেই তিনটি পরিবর্তন এনেছে— সংগৃহীত ছবি
দুদিন আগে দুজন পেসারকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পেস আক্রমণে ঘাটতির পর এবার ব্যাটিং গভীরতাও কমেছে। ওয়ানডে সিরিজ শুরুর আগে স্বাগতিক শিবিরে চোটের ধাক্কা বাড়ছেই। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে তাই তিনটি পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা।
চোটের কারণে ছিটকে গেছেন দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। তাদের বদলি যে দুজন আসছে তাদের কারোরই অভিষেক হয়নি। এদিকে অসুস্থতার কারণে দলে থাকছেন না তারকা ব্যাটার শিমরন হেটমায়ার।
ফোর্ড ও জোসেফের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস। মিন্ডলি একটি টেস্ট খেলেছেন ২০২২ সালে। কখনও দলে ডাকই পাননি ব্লেডস। হেটমায়ারের জায়গায় ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার আলিক আথানেজ। এখনো পর্যন্ত উইন্ডিজের হয়ে ১২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে এই তরুণের।
সেন্ট কিটসে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। তিন ম্যাচের এই সিরিজের পরের দুইটি ম্যাচ মঙ্গলবার ও বৃহস্পতিবার।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, আলিক আথানেজ, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।