× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪ ১০:৪২ এএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪ ১১:২২ এএম

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারতের যুবারা। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান। ফলে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশের যুবারা।

রবিবার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে যুব এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। 

যুব এশিয়া কাপের ১০ আসরের মধ্যে ৭ বার এককভাবে ও একবার পাকিস্তানের সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত। বাকি দুইবারের মধ্যে একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের যুবারা।

২০১৯ আসরের ফাইনালে প্রথমবার খেলতে নেমে ভারতের কাছেই ৫ রানে হেরেছিল বাংলাদেশের যুবারা। ২০২৩ সালে সর্বশেষ আসরেও দুই দলের দেখা হয় সেমিফাইনালে। প্রতিশোধ তুলে বাংলাদেশ সেই ম্যাচে ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়। পরে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা উৎসবে মাতে ইয়াং টাইগাররা।

তাই ভারতের জন্য এবারের লড়াইটাকে প্রতিশোধের মঞ্চ বলা যায়। অন্যদিকে বাংলাদেশের জন্য তা শিরোপা ধরে রাখার লড়াই। তাতে স্নায়ুর বড় পরীক্ষাই দিতে হবে দুই দলের ক্রিকেটারদের। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয়বার লাল-সবুজের প্রতিনিধিরা যুব এশিয়া কাপের ফাইনাল খেলছে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী অ্যালেন, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), দেবাশীষ সরকার দেবা, সামিউন বাসির রাতুল, মারুফ মৃধা, রিজান হোসেন, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।
ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ : আয়ুশ মহাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মোহাম্মেদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হারভানশ সিং (উইকেটরক্ষক), কিরান চোরমালে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিত গুহ। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা