× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্রোহ করতে পারেন ইংলিশ ক্রিকেটাররা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম

ইংলিশদের অন্তত ৫০ জন ক্রিকেটার ইসিবির আয়োজিত ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট বর্জন করতে পারেন বলে জানিয়েছে ‘টেলিগ্রাফ’— সংগৃহীত ছবি

ইংলিশদের অন্তত ৫০ জন ক্রিকেটার ইসিবির আয়োজিত ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট বর্জন করতে পারেন বলে জানিয়েছে ‘টেলিগ্রাফ’— সংগৃহীত ছবি

খেলোয়াড়দের এনওসি অর্থাৎ অনাপত্তিপত্র ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দেশের লিগ চলাকালীন বিদেশি লিগে ক্রিকেটাররা যেন খেলতে না যান, সেই ব্যাপারে ভাবছে ইসিবি। তবে বোর্ডের এমন সিদ্ধান্ত ভালো লাগেনি ইংল্যান্ডের বিভিন্ন পর্যায়ের অন্তত ৫০ ক্রিকেটারের। বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে তারা ইসিবির আয়োজিত ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট বর্জন করতে পারেন বলে জানিয়েছে ‘টেলিগ্রাফ’।

ইসিবির নিয়ম অনুযায়ী, কোনো কাউন্টি দলের সঙ্গে লাল বলের ক্রিকেট খেলার চুক্তি থাকলে বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। অর্থাৎ ইংল্যান্ডে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট চলাকালীন যদি অন্য দেশের টি-টোয়েন্টি লিগ থাকে, তাহলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটই খেলতে হবে। সেই সঙ্গে ‘দ্য হান্ড্রেড’-এর সময়ও যদি অন্য দেশের লিগ থাকে, সেক্ষেত্রেও এনওসি দেওয়া হবে না। তবে কাউন্টি দলের সঙ্গে যাদের কেবল সাদা বলের চুক্তি আছে, তারা এক্ষেত্রে ছাড় পাবেন।

বোর্ডের এমন সিদ্ধান্তে দেশের বাইরে খেলে বেড়ানো অনেক ক্রিকেটার ঝুঁকিতে পড়বেন। ইসিবি অনাপত্তিপত্র নিয়ে গড়িমসি করলে অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হবে না ক্রিকেটারদের। ইংল্যান্ডের কাউন্টি মৌসুমের সময়েই মেজর ক্রিকেট লিগ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়ে থাকে। তবে অদ্ভুতভাবে ভারতের আইপিএলকে এই তালিকায় রাখা হয়নি। অর্থাৎ কাউন্টি না খেলে আইপিএল খেলতে চাইলে ছাড়পত্র দেবে ইসিবি।

নতুন এই নিয়মে তাই বেজায় চটেছেন ইংলিশ ক্রিকেটাররা। এর প্রতিবাদে অন্তত ৫০ জন ক্রিকেটার ‘দ্য হান্ড্রেড’ না খেলার সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেই ক্রিকেটারদের পরিচয় প্রকাশ করেনি ‘টেলিগ্রাফ’। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা কোনো ক্রিকেটার এই ৫০ জনের মধ্যে আছেন কি না, সেটাও জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা