× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে বাংলাদেশের ব্যাডমিন্টন আম্পায়ারের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ২০:১৮ পিএম

ইসমাইল নজীব রাসেল আর নেই। ছবি : সংগৃহীত

ইসমাইল নজীব রাসেল আর নেই। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেল আর নেই। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছেন ৫২ বছর বয়সি আম্পায়ার। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত এই আম্পায়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

বাংলাদেশের ব্যাডমিন্টনে আম্পায়ার রাসেল অত্যন্ত পরিচিত মুখ। শুধু আম্পায়ারিং নয়, ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি। ব্যাডমিন্টন নিয়ে তার বিস্তর পড়াশোনা। ব্যস্ততাপূর্ণ দৈনন্দিন জীবনেও তার দিনের অনেক সময় কাটতো ব্যাডমিন্টনের বই পড়ে। তার আকস্মিক চলে যাওয়া বাংলাদেশের ব্যাডমিন্টনের অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন কিংবদন্তী ক্রীড়াবিদ ও ফেডারেশনের সহ-সভাপতি কামরুন নাহার ডানা। প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কদিন পরেই ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন। ওর উপরই নির্ভরশীল ছিলাম। ও বলছিল ৮ তারিখের মধ্যে চলে আসবে। কিন্তু কি হয়ে গেলো। ওকে হারানোর ব্যাথা বলে বোঝানো যাবে না।’

বাংলাদেশের ব্যাডমিন্টনে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে উঠছিলেন রাসেল। দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় টুর্নামেন্টে রাসেল আম্পায়ারিং করেছেন। বাংলাদেশের ব্যাডমিন্টনের মান দক্ষিণ এশিয়ার পর্যায় হলেও আম্পায়ার রাসেল ছিলেন বিশ্ব মানের। 

এদিকে, রাসেলের আকস্মিক মৃত্যু সম্পর্কে বাংলাদেশের ব্যাডমিন্টন সংশ্লিষ্টদের ধারণা স্ট্রোক বা হার্ট অ্যাটাকে তিনি দুনিয়া ছেড়েছেন। তবে বিশেষ কোনো ব্যধিতে রাসেল আক্রান্ত ছিলেন না বলেও জানান ব্যাডমিন্টনের অনেকে। ব্যাডমিন্টনের কৃতি আম্পায়ার রাসেলের মরদেহ আনার চেষ্টা করছে ব্যাডমিন্টন ফেডারেশন। জানা গেছে রবিবার ভোরেই দেশে আনা হবে রাসেলের মরদেহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা