× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুমনের গোলে আবাহনীর জয়, ব্রাদার্সের বিপক্ষে ফর্টিসের স্বস্তির ড্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬ পিএম

সুমনের গোলে আবাহনীর জয়, ব্রাদার্সের বিপক্ষে ফর্টিসের স্বস্তির ড্র

নিস্প্রান প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে যা একটু উত্তাপ ছড়ালো ঢাকা আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্সের খেলায়। তবে শক্তিশালী আবাহনীকে পেয়ে বসতে দেয়নি এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা ওয়ান্ডারার্স। শেষ পর্যন্ত সুমন রেজার গোলে ১-০ ব্যবধানে স্বস্তির জয় পেয়েছে ধানমন্ডি পাড়ার ক্লাব আবাহনী। এদিকে পিছিয়ে পরার পর ১-১ গোলে করেছে ফর্টিস এফসি। 

আবাহনী ১-০ ঢাকা ওয়ান্ডারার্স
ফর্টিস এফসি ১-১ ব্রাদার্স ইউনিয়ন
বাংলাদেশ পুলিশ এফসি ৪-১ ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব
কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় আজ শনিবার ফর্টিসের মুখোমুখি হয় ব্রাদার্স। গ্যালারিতে দর্শক নড়েচড়ে বসার আগেই ফর্টিসের জালে ব্রাদার্সের গোল। সেনেগালের মিডফিল্ডার শেখ সেনের গোলে লিড নেয় ব্রাদার্স। এরপর খেলার ১৮ মিনিটে ফর্টিসের হয়ে সমতাসূচক গোলটি করেন গাম্বিয়ান রাইট উইঙ্গার ওমার বাবু। খেলার বাকি সময় আর কোনো দল জালের দেখা পায়নি। এর আগের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে ৩-১ গোলে হেরে লিগ শুরু করে ফর্টিস। সর্বশেষ মৌসুমে পয়েন্ট টেবিলের সেরা পাঁচে থেকে লিগ শেষ করা ফর্টিস এখনও মাঠের লড়াইয়ে সেভাবে ফিরে আসতে পারেনি। তবে শিগগিরিই দলটি গুছিয়ে উঠবে বলে মনে করনে ফর্টিসের সভাপতি শাহিন হাসান, ‘আমরা প্রতিটি ম্যাচেই পূর্ণ তিন পয়েন্টের জন্য মাঠে নামি। কিন্তু এই ম্যাচে আমরা ড্র করেছি। দলে ইনজুরির প্রবণতা আছে। আশা করি পরের ম্যাচেই কঠিন রূপে ফিরে আসবে ফর্টিস।’

একই সময়ে নিজেদের হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে আতিথেয়তা দেয় আবাহনী। গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধে হয়েছে ম্যাচের জয়সূচক গোলটি। কুমিল্লার এই মাঠে এটি লিগের দ্বিতীয় ম্যাচ। খেলা ছাপিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটি আলোচনায় অন্য কারণে। দ্রুত ক্রিকেট পিচ উঠিয়ে ফুটবলের জন্য প্রস্তুত করা হলেও আউটফিল্ডের মান নিয়ে উঠেছে প্রশ্ন। মাঠের মতো ম্যাড়মেড়ে ছিল ম্যাচটিও। তারপরও সুমনের একমাত্র গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জের পর তৃতীয় দল হিসেবে পরপর দুই ম্যাচে জয় তুলে নিল আবাহনী। 

প্রিমিয়ার লিগের দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান, দুইয়ে রহমতগঞ্জ, তিনে আবাহনী। তিন দলেরই দুই ম্যাচে সংগ্রহ করেছে সমান ৬ পয়েন্ট করে। তবে গোলগড়ে এগিয়ে থাকায় শীর্ষস্থান সাদা-কালোদের দখলে। একটি জয় ও একটি ড্রয়ের সুবাদে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ব্রাদার্স। পাঁচে থাকা কিংসের ঝুলিতে আছে তিন পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা