× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোবাল সুপার লিগের অভিজ্ঞতা জানালেন তানজিম সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৯ পিএম

গ্লোবাল সুপার লিগের অভিজ্ঞতা জানালেন তানজিম সাকিব

প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েছিলেন তানজিম হাসান সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আয়োজনে গ্লোবাল সুপার লিগে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। টুর্নামেন্টে গায়ানা গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ৪ ম্যাচে ৬ উইকেট শিকার করে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশি এই পেসার।

গ্লোবাল সুপার লিগের খেলা শেষে তানজিম হাসান সাকিব সেন্ট কিটসে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আছেন তরুণ এই পেসার। সেখানেই নিজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ২২ বর্ষী ডানহাতি এই পেসার। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল।

শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে সাকিব বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। দল বড় সাফল্য না পেলেও, পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানকার সবার মানসিকতা অনেক সহযোগিতাপূর্ণ। দেশ থেকে চোট কাটিয়ে ফিরেছি, তবে এখন পুরো ফিট অনুভব করছি। মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

এদিকে, উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো বোলিং করা তরুণ পেসার নাহিদ রানাও আছেন ওয়ানডে দলে। নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘শেখার কোনো শেষ নেই। আমি শুধু নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। এখানকার কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা শিখছি। দলের জন্য সেরা পারফর্ম করাই আমার লক্ষ্য।’

আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ ১০ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। 

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা