× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমএলএস বর্ষসেরা ফুটবলার মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১২:১৩ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৪ পিএম

লিওনেল মেসি

লিওনেল মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) এবারই প্রথম পুরো মৌসুমে দ্যুতি ছড়িয়েছেন লিওনেল মেসি। প্রিয় ক্লাবকে সাপোর্টার্স শিল্ড পুরস্কার উপহার দিয়েছেন। এবার পেলেন ব্যক্তিগত পারফরম্যান্সের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। হলেন এমএলএসের বর্ষসেরা ফুটবলার। ‘ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে মেসির নাম ঘোষণা করেছে এমএলএস কর্তৃপক্ষ।

ইনজুরির জন্য মেসি অবশ্য পুরো মৌসুমে মাঠে দাঁপাতে পারেননি। পায়ের চোট, মাংসপেশিতে ইনজুরি, আর্জেন্টিনার জার্সিতে ব্যস্ততা আর কোপা আমেরিকা ফাইনালের চোট পান অ্যাঙ্কেলে। যে কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন এ অধিনায়ক।

আমেরিকান লিগে ২০২৪ মৌসুমে ৩৪ ম্যাচের মধ্যে মেসি খেলেছেন ১৯টি। সব মিলিয়ে গোল করেছেন ২০টি। সতীর্থদের গোলে অ্যাসিস্ট করেন ১৬ বার। গত মৌসুমে রেকর্ড ৭৪ পয়েন্ট সংগ্রহ করেছে মেসির ক্লাব। সুবাদে তারা জিতে নেয় সর্বোচ্চ পয়েন্টের সাপোর্টার্স শিল্ড।

শিরোপা নির্ধারণী প্লে-অফের শুরুতে মিয়ামির অভিযাত্রা থেমে গেছে। তবে এমএলএসের দুই কনফারেন্স মিলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার পুরস্কার হিসেবে আগামী বছরের ক্লাব বিশ্বকাপে টিকিট কেটেছে মিয়ামি।

কিন্তু লিগ চ্যাম্পিয়ন ট্রফি না জেতায় আক্ষেপ করলেন বর্ষসেরা মেসি, ‘এ পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি। পরের মৌসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা