× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

সিরিজে ফিরতে মরিয়া জ্যোতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪ ১২:০১ পিএম

টাইগ্রেসদের আজ সিরিজে ফেরার লক্ষ্য। তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা— বিসিবি

টাইগ্রেসদের আজ সিরিজে ফেরার লক্ষ্য। তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা— বিসিবি

ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে পাওয়া জয়ের ধারাও ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগ্রেস মেয়েরা হেরেছে লড়াই করে। নিগার সুলতানা জ্যোতিদের সামনে এবার সিরিজ রক্ষার চ্যালেঞ্জ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিকে সামনে রেখে শুক্রবার জাহানারা আলম অবশ্য বড় আশ্বাস দিয়েছেন। টাইগার পেসারের চোখ শুধু সিরিজে ফেরাই নয়, ট্রফি নিজেদের করাতেও।

জয়ের লক্ষ্য নিয়েই আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচটি গড়াবে দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। ১২ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে হয় স্বাগতিকদের। ১-০ ব্যবধানে পিছিয়ে যাওয়া ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ১০৩ রানের উদ্বোধনী জুটির পরও হুট করেই ধ্বস নামে টাইগ্রেস শিবিরে। তাতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জ্যোতিরা যেতে পারেন ১৫৭ রান পর্যন্ত। পিছিয়ে পড়া সিরিজে এবার ফেরার লক্ষ্য বাংলার মেয়েদের।


দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী পেসার জাহানারা। বিসিবির পাঠানো এক ভিডিওতে দলের অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘আমরা খুবই আশাবাদী। দারুণ ছন্দে আছি। আইরিশদের বিপক্ষেই ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছি। যদিও টি-টোয়েন্টি ফরম্যাট পুরোপুরি ভিন্ন। সবাই জানি, এই ফরম্যাটে বল-বাই-বল টার্গেট করতে হয়। এখানে আসলে সময় বেশি পাওয়া যাবে না। আমার বিশ্বাস  আয়ারল্যান্ডের টপ অর্ডারের চার ব্যাটারকে দ্রুত শিকার করতে পারলে তাদের খুব অল্প রানে তাদের আটকে রাখতে পারবো। তাহলে ম্যাচ ইতিবাচক ফলাফলের দিকে যাবে এবং আমরা ট্রফি জিততে পারবো।’

জাহানারার বিশ্বাস হারে শুরু হলেও সিরিজ বাংলাদেশের হবে, ‘প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়েছে। ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সে বিবেচনায় আমার বিশ্বাস, সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের আছে।’

লাক্কাতুরার চা বাগান ঘেরা মাঠে প্রথম ম্যাচে বোলিংটা ভালো হয়নি। ব্যাটিংয়ে অবশ্য সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার সুয়োগ এসেছিল। কিন্তু তা পারেনি মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার। এবার সেইদিনের ভুল শুধরে সিরিজে ফেরার তাড়া জ্যোতিদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা