× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছক্কা হাঁকিয়ে সোহাগ গাজীর স্মৃতি ফেরালেন ক্রলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২৩:২২ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৮ পিএম

জ্যাক ক্রলি ও সোহাগ গাজী

জ্যাক ক্রলি ও সোহাগ গাজী

১৫ উইকেট পড়ে যাওয়ার দিনে ইংল্যান্ড ব্যাটিং শুরু করে আগ্রাসী মেজাজে। ঠিক কতটা মারকুটে ছিল ব্যাটিং? তার প্রমাণ দেন জ্যাক ক্রলি। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে আজ টিম সাউদির করা দ্বিতীয় টেস্টের প্রথম ওভারের শেষ বলেই ছক্কা হাঁকিয়ে বসে এ ইংলিশ ওপেনার। সামনে পা এগিয়ে স্ট্রেট শটে পাঠিয়ে দেন মাঠের বাইরে! ইনিংসের প্রথম ওভারে ক্রলির হাঁকানো সেই ছক্কায় মনে করিয়ে দিয়েছে সোহাগ গাজীর স্মৃতি।

২০১২ সালে মিরপুর টেস্টে প্রথম ওভারে বাংলাদেশের এ স্পিনারকে দুটি ছক্কা মেরেছিলেন ক্রিস গেইল। অভিষিক্ত সোহাগ প্রথম বলেই ছক্কা হজমের পর তার চতুর্থ বলে ওভারবাউন্ডারি পান ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি। লাল বলের ইতিহাসে সেটি ছিল কোনো ম্যাচের প্রথম বলে ছক্কা হাঁকানোর প্রথম উদাহরণ। প্রথম ওভারে ছক্কারও প্রথম নজির এটি।

ক্রলি টেস্ট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ম্যাচের প্রথম ওভারে ছক্কা হাঁকান। তবে একটি জায়গায় ইংল্যান্ডের এ উদ্বোধনী ব্যাটার প্রথম টেস্ট ইতিহাসে কোনো পেসারের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই ছক্কা মারার রেকর্ড গড়লেন ক্রলি। 

সাউদিও একটি জায়গায় প্রথম। টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ম্যাচের প্রথম ওভারেই ছক্কা হজম করলেন এ মাসেই টেস্ট থেকে অবসর নিতে যাওয়া সাউদি।

আগে ব্যাট হাতে নেমে তাণ্ডব চালানোর আভাস দিয়েছিল ইংল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শেষ পর্যন্ত দাপুটে ব্যাটিং দেখাতে পারেনি তারা। টস হেরে শুরুতে ব্যাট করে ৫৫.৪ ওভারে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়েছে ইংলিশরা। 

দলীয় স্কোর ৪৩ হতেই নাই হয়ে যায় ৪ উইকেট। পরে ইংল্যান্ডের হাল ধরেন হ্যারি ব্রুক। হাঁকান দারুণ এক সেঞ্চুরি। ওলি পোপের সঙ্গে গড়েন ১৭৪ রানের পার্টনারশিপ। এই জুটি না হলে ইংল্যান্ড লজ্জায় পড়ে যেত। তবে লজ্জা এড়ালেও খুব ভালো কিছু হয়নি। আজ শুক্রবার ইংল্যান্ড শেষ ৬ উইকেট খোয়ায় মাত্র ৬৩ রানের বিনিময়ে।

তারপরও প্রথম দিন শেষে স্বস্তি নিয়েই মাঠ ত্যাগ করেছে বেন স্টোকস ব্রিগেড। কেননা স্বাগতিক নিউজিল্যান্ড দিনের খেলা শেষ না হতেই স্কোরবোর্ডে ৮৬ রান তুলতেই হারিয়ে ফেলে ৫ উইকেট! ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭ রান আসে কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে। এখনও রানের খাতা না খোলা ‘নাইটওয়াচম্যান’ ও’রুর্কিকে নিয়ে প্রথম দিন পার করেন টম ব্লান্ডেল (৭)। তাইতো প্রথম দিন শেষে ১৯৪ রানে এগিয়ে ইংল্যান্ড।

ব্রুক সাজঘরে ফেরার আগে ৫ ছক্কা ও ১১ চারে ১১৫ বলে উপহার দিয়েছেন ১২৩ রানের চমৎকার এক ইনিংস। আগের টেস্টে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন ব্রুক। অন্য প্রান্তে তার সঙ্গী ওলি পোপ ৭৮ বলে করেন ৬৬ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা