× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জট খুলছে চ্যাম্পিয়নস ট্রফির!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:১০ পিএম

শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়। ২০২৭ সাল অবধি যতটি টুর্নামেন্ট ভারত বা পাকিস্তানে হবে, সবগুলোতে হাইব্রিড মডেল মানা হবে— সংগৃহীত ছবি

শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়। ২০২৭ সাল অবধি যতটি টুর্নামেন্ট ভারত বা পাকিস্তানে হবে, সবগুলোতে হাইব্রিড মডেল মানা হবে— সংগৃহীত ছবি

পাকিস্তানে খেলতে চায় না ভারত। অপরদিকে গো ধরে বসেছে পাকিস্তান, ভারত যদি পাকিস্তানে না আসে তবে তারাও ভারতের মাটিতে খেলবে না। দুপক্ষের মাঝে সমাধান হিসেবে এসেছে হাইব্রিড মডেল তত্ত্ব। সেই তত্ত্বে নির্ভর করেই আপাতত চ্যাম্পিয়নস ট্রফির অচলাবস্থা কাটছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই দিয়েছে আরও বড় তথ্য। শুধু এবারই নয়। ২০২৭ সাল অবধি যতটি টুর্নামেন্ট এই দুদেশে হবে, সবগুলোতে হাইব্রিড মডেল মানা হবে।

আইসিসির এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘সব বোর্ডের কর্মকর্তারাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন। যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি হবে।’ ২০২৭ সালের মাঝে ভারত মেয়েদের এক দিনের বিশ্বকাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। শর্ত সাপেক্ষে পাকিস্তান ভারতে খেলতে আসবে না।

তবে এখনও আসেনি আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত। এখনও পর্যন্ত দুইবার বৈঠকে বসলেও ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ৭ ডিসেম্বর আরেকটি সভায় বসবে আইসিসি। সূত্রের বরাতে জিও নিউজ বলছে, ওই দিন পাকিস্তানের প্রস্তাব মেনে নেওয়ার কথা জানাবে ভারত। চ্যাম্পিয়নস ট্রফির জটও কাটবে তাতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা