× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ম্যাচ নিষিদ্ধ নয়্যার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১২:৩৭ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২৮ পিএম

দুই ম্যাচ নিষিদ্ধ নয়্যার

অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে জার্মান কাপে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ম্যানুয়েল নয়্যার। এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ অধিনায়ককে এ শাস্তি দেওয়ার কথা জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

দীর্ঘ ৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে কখনও লাল কার্ড দেখেননি নয়্যার। তবে হলুদ কার্ড দেখেছেন ২৩ বার। সবই এসেছে ক্লাব পর্যায়ে। এমনকি ১২৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেও কখনও সতর্কতার মাঝে পড়তে হয়নি নয়্যারকে।

ডিএফবি সাফ জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞাকালে ক্লাবের সব ধরনের কাপ ম্যাচ থেকে নিষিদ্ধ থাকবেন নয়্যার। যদিও বায়ার্ন জার্মান কাপ থেকে ছিটকে যাওয়ায় আগামী মৌসুমের আগে নয়্যারকে এ নিষেধাজ্ঞা কাটাতে হচ্ছে না।

জার্মান কাপের সেই ম‍্যাচে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করেন ৩৮ বছর বয়সি নয়্যার। যে কারণে প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। ১৭তম মিনিটে অধিনায়ককে হারানোর পর ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বায়ার্ন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা