বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৭ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪ পিএম
সিরিজের শেষ টেস্টে ধাক্কা। তাই ওয়ানডে সিরিজ একটু বেশিই গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের জন্য। অথচ বাংলাদেশের মুখোমুখির আগে দুঃসংবাদ স্বাগতিক শিবিরে। চোটের কারণে দলে দুটি পরিবর্তন আনতে বাধ্য হলো ক্যারিবিয়ানরা।
আজ বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে না দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফকে। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্কিনো মিন্ডলি ও জেডাইয়া ব্লেডস।
২০২২ সালে দীর্ঘ ফরম্যাটে অভিষেক হওয়া মিন্ডলির এখনও এক দিনের ফরম্যাটে নামা হয়নি। আর ব্লেডস জাতীয় দলের যেকোনো সংস্করণেই জায়গা পেলেন এবার প্রথমবার।
৮ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুড়াকেশ মোতি, শারেফানে রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।