× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাডিলেড টেস্ট

প্রথম বলেই উইকেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১১:২৪ এএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৮ পিএম

প্রথম বলেই উইকেট

যশস্বী জয়সোয়ালের ভাগ্যটাই খারাপ। না হলে এভাবে নিজের কপাল পুড়িয়ে অন্যজনের রেকর্ডের সাক্ষী হতে হয়! অ্যাডিলেডে মিচেল স্টার্কের করা প্রথম ওভারের প্রথম বলেই এলবিডব্লু আউট হয়েছেন ভারতীয় ওপেনার। অথচ আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছিলেন জয়সোয়াল। আর আজ স্টার্কের ছুড়ে দেওয়া ইনিংসের প্রথম বলটি খেলতেই পারেননি।

পরিসংখ্যান বলছে, এ নিয়ে তৃতীয়বার ম্যাচের প্রথম বলেই উইকেট নিলেন স্টার্ক। টেস্ট ক্রিকেটে এটিই সর্বোচ্চ। তবে তিনবার ম্যাচের প্রথম বলে উইকেট আছে ওয়েস্ট ইন্ডিজের পেদ্রো কলিন্সেরও।

জয়সোয়ালের আউটের পর ক্রিজে নতুন ব্যাটসম্যান শুভমান গিল। স্টার্কের একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে মেরেছেন টানা ২ চার। তবে দেখেশুনে খেলার চেষ্টা করছেন রাহুল। স্টার্কের সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে বোলিং করছেন প্যাট কামিন্স।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৫ ওভারে ভারতের সংগ্রহ ৫৬/১।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা