গ্লোবাল সুপার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:৪৯ পিএম
গ্লোবাল সুপার লিগে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে শিরোপার মঞ্চে লড়বে বাংলাদেশের দলটি। রংপুরের জয়ে সেরা খেলোয়াড়দের পুরস্কার জিতেছেন মাহেদী হাসান। ৯ ওভারে ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লাহোর মাহেদীর করা প্রথম ওভারেই হারিয়েছে ৩ উইকেট।
এদিন টস জিতে আগে ব্যাট করে ৯ ওভারে ৮৫/১ রান সংগ্রহ করে রংপুর। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের জন্য লক্ষ্য ছিল ৯ ওভারে ১১১ রান। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি তারা।
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট হারায় লাহোর। শেখ মেহেদির বোলিংয়ে শুরুতে বিপাকে পড়ে দলটি। যদিও পঞ্চম উইকেটে টম আবেল ও মির্জা ব্যাগের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। তবে হারমিত সিং-জ্যাক চ্যাপেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সে চেষ্টা বৃথা গেছে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ৯ ওভারে ৮৫/১ (টেলর ৩২*, সাইফ ২৭*, সৌম্য ২২; মির্জা ১/১২)।লাহোর কালান্দার্স: (লক্ষ্য ৯ ওভারে ১১১) ৯ ওভারে ৮৭/৭ (মির্জা ৩১, অ্যাবেল ২৫; মাহেদী ৩/১১, চ্যাপেল ২/১৭)।
ফল: রংপুর রাইডার্স ২৩ রানে জয়ী (ডিএলএস মেথড)।
ম্যাচসেরা: স্টিভেন টেলর।