× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিকেলটনের শতকেও অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪ ০০:৪২ এএম

রায়ান রিকেলটনের সেঞ্চুরি উদযাপন

রায়ান রিকেলটনের সেঞ্চুরি উদযাপন

রায়ান রিকেলটন টেস্টে সাধারণত ব্যাট করেন পাঁচে। ব্যাটিংয়ে আজ তার দেখা মিলল ওয়ানডাউনে। দ্রুত উইকেট হারানোয় হঠাৎ ব্যাটিং লাইন-আপে এ রদবদল। টপ অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ঝলক দেখালেন। দাপুটে ব্যাটিংয়ে রিকেলটন আদায় করলেন দারুণ সেঞ্চুরি।

তবে শেষ বেলায় দুই উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার পুঁজি দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৬৯ রান।

সিরিজের প্রথম টেস্টে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। সে সুবাদে একাদশে সুযোগ পেয়ে ১১ চারে ২৫০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার রিকেলটন। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথম সেঞ্চুরি।

এ বছর টেস্ট সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার অষ্টম ব্যাটার রিকেলটন। এক পঞ্জিকাবর্ষে প্রোটিয়াদের সর্বাধিক ব্যাটারের সেঞ্চুরির রেকর্ড এটি। ২০০৪, ২০০৮ ও ২০১২ সালেও শতক হাঁকিয়েছিল দক্ষিণ আফ্রিকার আট ব্যাটার।

তার সঙ্গে শতরানের জুটির পথে ১০৯ বলে ৭৮ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। ফিফটির কাছে পৌঁছে অপরাজিত থেকে দিন শেষ করেন কিপার-ব্যাটার কাইল ভেরেইনা (৪৮*)।

প্রথম দিনে অতিথি শ্রীলঙ্কার সফল বোলার লাহিরু কুমারা। টেস্টে একশ উইকেটের মাইলফলক ছোঁয়ার দিনে এ পেসার পেয়েছেন তিনটি।

সেন্ট জর্জেস পার্কে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই টনি ডি জর্জির উইকেট খোয়ায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচে নিজের প্রথম বলে তাকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন আসিথা ফার্নান্দো।

ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে এক পর্যায়ে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের বিপদে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন রিকেলটন ও বাভুমা। চা-বিরতির আগে বাভুমাকে আউট করে ১৩৩ রানের জুটি ভাঙেন আসিথা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা