× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২২:১৬ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২২:১৬ পিএম

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিতে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিতে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে

বোলাররা লক্ষ্যটা হাতের নাগালেই রেখেছিলেন। ব্যাটিংয়ে শেষ দিকে তালগোল পাকিয়ে হারতে বসেছিল জিম্বাবুয়ে। তবে শেষ ওভারে জাহানদাদ খানকে ছক্কা ও চার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন টিনোটেন্ডা মাপোসা। রোমাঞ্চকর লড়াইয়ে জিতে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২ উইকেটে জিতেছে সিকান্দার রাজার দল।

বৃহস্পতিবার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে পাকিস্তান। জবাবে এক বল বাকি থাকতেই লক্ষ্য পেরিয়ে গেছে স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে এটি পাকিস্তানের তৃতীয় হার। প্রথম দুই ম্যাচ জেতা সফরকারীরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

পাকিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মিডল অর্ডারেও কেউ বেশিক্ষণ থিতু হতে পারেননি। তবে তাদের ছোট ছোট ইনিংসে একশ পার করে সফরকারীরা। সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক আগা সালমানের ব্যাট থেকে। এ ছাড়া তাইয়াব তাহির ২১, কাসিম আকরাম ২০ ও আরাফাত মিনহাস ২২ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ২৫ রান খরচে নেন দুটি উইকেট। এ ছাড়া একটি করে শিকার ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তিনোতেন্দা মাপোসা ও রায়ান বার্লের।

ফিল্ডিংয়ে নেমে জিম্বাবুয়েকে বেশ চাপেই রাখেই পাকিস্তান। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে স্বাগতিকরা। ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি তিনটি ও জাহানদাদ খান দুটি উইকেট শিকার করেন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ব্রায়ান বেনেট এবং সিরিজসেরা সুফিয়ান মুকিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা