× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেখানে শীর্ষে তাইজুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩৪ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫ পিএম

তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাচসেরার পুরস্কার জিতেন তাইজুল ইসলাম। পেসারদের আধিপত্যের টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তোলেন তিনি। পরিসংখ্যান বলছে, এক যুগের ক্যারিয়ারে তাইজুল ইনিংসে ৫ উইকেটই নিয়েছেন ১৫ বার। এ সময়ে এখন পর্যন্ত তার মতো এত বেশিবার ইনিংসে ৫ উইকেট আর কোনো বাঁহাতি স্পিনারই নিতে পারেননি।

২০১৪ সালে অভিষেকের পর ৯১ ইনিংসে ২১৭ উইকেট তুলেছেন ৩২ বছর বয়সী তাইজুল। তার অভিষেকের পর থেকে সর্বশেষ ১০ বছর ৩ মাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন জাদেজা। ভারতের বাঁহাতি এ স্পিনার ৬৫ টেস্টে ১২৪ ইনিংসে বল করেছেন, নিয়েছেন ২৭৪ উইকেট।

বাংলাদেশের বোলিং আক্রমণে লম্বা সময় ধরে বাঁহাতি স্পিনের প্রধান বোলার ছিলেন সাকিব আল হাসান। এই সাবেক অধিনায়ক তাইজুলের টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন ৩৭ টেস্ট। তাতে ৬৫ ইনিংসে বল হাতে নিয়ে উইকেট নিয়েছেন ১২৪টি, ইনিংসে ৫ উইকেট ৮ বার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা