× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আভিশেকের ২৮ বলে সেঞ্চুরি

টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৩৪৯ রান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০০ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২৩:০৬ পিএম

টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৩৪৯ রান

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। সিকান্দার রাজাদের সেই রেকর্ড দেড়মাসও টিকেনি। গতকাল ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৯ রান করেছে বরোদা। যা এই ফরম্যাটে এখন সর্বোচ্চ দলীয় ইনিংস। এদিন ৩৭টি ছক্কা মেরেছেন বরোদার ব্যাটাররা। গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ করার পথে জিম্বাবুইয়ানরা মেরেছিলেন ২৭টি ছক্কা।

এদিন বরোদার পাহাড়সম রান তাড়ায় ২০ ওভারে ৭ উইকেটে ৮৬ রান তুলে ২৬৩ রানে হেরেছে সিকিম। রানের হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জিতল বরোদা।

প্রথমে ব্যাট করতে নেমে ৫.১ ওভারে বারোদা করে ৯২ রান। ষষ্ঠ ওভারে দুই ওপেনারকে হারালেও রান গতি কমেনি। তারা তৃতীয় উইকেটে ৯৪ রান ও পঞ্চম উইকেটে ৮৮ রানের পার্টনারশিপ তৈরি করে। বরোদার রানের জবাবে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় সিকিম।

মূলত ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন বরোদার হয়ে রানের পাহাড় তৈরি করেন ভানু পানিয়া। পানিয়ার ১৩৪ রানের ইনিংসে ছিল ১৫টা ছক্কা ও পাঁচটা চার। তাছাড়া ১৭ বলে ৫৫ রান করেছেন শিভালিক শর্মা। বিষ্ণু সোলানকির ব্যাট থেকেও আসে ১৬ বলে ৫০ রানের ইনিংস।  

এদিকে আগের কয়েকটি ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। সেই আক্ষেপ অবশেষে মেটালেন আভিশেক শার্মা। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখালেন ভারতীয় ব্যাটার।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফির অন্য ম্যাচে বৃহস্পতিবার মেঘালয়ের বিপক্ষে পাঞ্জাবের হয়ে ২৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন আভিশেক। বিশ ওভারের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম এবং ভারতীয় ব্যাটারদের মধ্যে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি এটি।

এই টুর্নামেন্টেই গত সপ্তাহে গুজরাটের হয়ে ত্রিপুরার বিপক্ষে আভিশেকের সমান ২৮ বলে সেঞ্চুরি করেন উর্ভিল প্যাটেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা