× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুব বিশ্বকাপে বাংলাদেশ

হকির সামনে আরও বড় চ্যালেঞ্জ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৯ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২২:২০ পিএম

হকির সামনে আরও বড় চ্যালেঞ্জ

ওমানের মাস্কটে থাইল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এরপর বুধবার নিজেদের শেষ ম্যাচে চীনকে ৬-৩ গোলে পরাজিত করে শেষটাও রাঙিয়েছে মওদুদুর রহমান শুভর শিষ্যরা। এবার লক্ষ্যটা আরও চওড়া; ভারতে অনুষ্ঠেয় আগামী বছরের যুব বিশ্বকাপে পাখির চোখ করছেন মেহরাব হোসেন সামিন, রাকিবুল হাসান রকি ও আমিরুল ইসলামরা।

যে কোনো পর্যায়ের হকিতেই এই প্রথম বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। দারুণ এই অর্জনের পর আজ বৃহস্পতিবার দেশে ফিরলে পুরো দলকে সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ফুলেল শুভেচ্ছায় যুব হকি দলকে সম্মাননা জানিয়েছেন। এছাড়া বিশ্বকাপের আগে যুব দলকে সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন। বিশেষকরে আগামী বছরের প্রথম তিন-চার মাসের মধ্যে লিগ ও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের দিকে জোর দিয়েছেন ফেডারেশনের সভাপতি। এছাড়া তিন মাসের পরিবর্তে ছয় মাসের ক্যাম্প করার কথাও বলেছেন হাসান মাহমুদ খান।

বিশ্বকাপের আগে বাংলাদেশ সময় পাচ্ছে এক বছরের মতো। এর আগে ক্যাম্প এবং ম্যাচ প্রস্তুতির কথা জানিয়েছেন দলের অন্যতম ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি, ‘ফেডারেশনের কাছে একটাই চাওয়া যত তাড়াতাড়ি পারুক ফেডারেশন আমাদের ক্যাম্পটা শুরু করুক। আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, আমাদের টক্কর দিতে হবে ওই লেভেলের দল দলের সঙ্গে, যেখানে নেদারল্যান্ড ও জার্মানির মতো দল থাকবে। আমাদের লেভেলটা হইতে হবে এরকম। যত তাড়াতাড়ি আমাদের ক্যাম্প শুরু হবে, ভালো কোচিং স্টাফ, ভালো সুযোগ-সুবিধা পবো, ততো ভালো খেলা আমরা দেশকে দিতে পারব।’

ওমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সাত গোল করেছেন রকি। চীনের বিপক্ষে ম্যাচে আছে হ্যাটট্রিকও। নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘এটা একটু চ্যালেঞ্জিং ছিল। আরো বেশি গোল হতে পারতো আমি অনেক সহজ গোল মিস করছি। পারফরম্যান্স আরো ভালো হতে পারতো, তবে অল্প সময়ের মধ্যে যা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট।’

বিশ্বকাপের আগে লম্বা সময়কে কাজে লাগানোর ব্যাপারে জোর দিচ্ছেন দলের কোচ মওদুদুর রহমান শুভ। তার কথায়, ‘আমাদের সামনে এক বছর সময় আছে। এক বছর ক্যাম্প কিন্তু কঠিন জিনিস, যদি আমার কাছে জানতে চান তাহলে আমি বলব আমাদের মাঠের প্রিমিয়ার লিগটা নিয়মিত হতে হবে। একটা ফ্রাঞ্চাইজি লীগ যদি থাকে তাহলে খেলোয়াড়রা ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে। আমাদের প্রিমিয়ার লিগ এবং ফ্রাঞ্চাইজি লীগ কিন্তু আমি বলব বিশ্বমানের হয়। বিশ্বের টপ ক্লাস প্লেয়াররা এখানে এসে খেলে। ওদের সাথে খেললে তাদের পারফরম্যান্স এবং কনফিডেন্স লেভেল দুইটা হাই হবে, এর সঙ্গে ক্যাম্পটা যদি থাকে। পাশাপাশি আশেপাশে ভালো কিছু দেশ আছে তাদের সাথে খেলা আয়োজন করা যায়। ইউরোপের বিভিন্ন দেশে যদি টুর্নামেন্ট আয়োজন করা যায়। অথবা কোন দেশের সাথে একটা সিরিজ খেললো এভাবে প্র্যাকটিস করলে ভালো করা যায়।’

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে চোখ করছেন দলের অধিনায়ক মেহরাব হাসান সামিনও। তিনি এই সময়টাতে নিজেদের ভুল শুধরানোয় মনোযোগ দিতে চান, ‘বিশ্বকাপের আগে একটা লম্বা সময় আছে, এর আগে আমরা যত প্রস্তুতি ম্যাচ খেলতে পারবো আমরা তত নিজেদের ভুল ত্রুটিগুলোই শুধরে নিতে পারব। এশিয়া কাপে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরে নিতে আমাদের বেশি বেশি অনুশীলন ম্যাচ খেলতে হবে।’ 

বিশ্বকাপে কোয়ালিফাই করতে পেরে দারুণ খুশি এশিয়ান কাপে পাঁচ গোল করা আমিরুল ইসলাম। হকি নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন এভাবে, ‘অনুভূতি অবশ্যই বেস্ট এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমার জীবনের সেরা প্রাপ্তি। যুব বিশ্বকাপ কোয়ালিফাই করা দলের একজন সদস্য হিসেবে আমি অবশ্যই গর্বিত। আমি আশরাফুল ভাইকে ফলো করি। আমি চেষ্টা করি তাকে ফলো করার জন্য এছাড়া বাইরের খেলোয়াড়ও আছে তাদেরকেও আমি ফলো করি। হকিনিয়ে স্বপ্ন বিশ্বকাপে ভালো করব।’

এরপর প্রস্তুতি কেমন হওয়া উচিত তা নিয়ে আমিরুলের ভাষ্য, ‘প্রস্তুতি হিসেবে আমি বলব আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। ইউরোপের দলগুলোর সঙ্গে প্র্যাকটিস ম্যাচ ইউরোপের পরিবেশের সাথে কন্ডিশন ক্যাম্প দরকার আমাদের। এই বিষয়গুলো করতে পারলে আমরা মনে হয় আমার আগে চাইতে আরো বেশি স্ট্রং হয়ে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা