প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ২০:১৩ পিএম
টুর্নামেন্টে প্রথম জয় পেল রংপুর রাইডার্স
মিশনের শুরুতেই টানা হার- ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কাছে। শুরুর দুই ম্যাচে হারায় রংপুর রাইডার্স পড়ে গিয়েছিল গ্লোবাল সুপার লিগ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। তাই আজকের ম্যাচ ছিল বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটির জন্য ডু অর ডাই ম্যাচ।
ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় বাংলাদেশ সময় আজ সকালে তানজিম হাসান সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না রংপুর রাইডার্সের। প্রোভিডেন্সে স্বাগতিকদের ১৫ রানে ধরাশায়ী করে ফাইনালের ওঠার লড়াইয়ে টিকে রইল দেশের ফ্র্যাঞ্চাইজিটি।
টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১১৭ রানের পুঁজি গড়ে রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ১০২ রান করে গুটিয়ে যায় গায়ানা।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রাইডার্স: ১১৭, ২০ ওভার (খুশদিল ৫৮, নুরুল ১৫, হারমিত ১১, রিশাদ ১০; প্রিটোরিয়াস ৩/১৫, মোতি ২/১৭, তানজিম ২/২১, তাহির ২/২৪)।
গায়ানা অ্যামাজন: ১০২, ১৯.১ ওভার (হোপ ৩৫, পল ১৮, মোতি ১৫; কামরুল ৪/১৩, হারমিত ৩/১২, মেহেদী ১/১৫, রিশাদ ১/২২)।
ফল: রংপুর রাইডার্স ১৫ রানে জয়ী।
ম্যাচসেরা: খুশদিল শাহ।