× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে নাম লেখা হকি দলের সংবর্ধনা

জনপ্রতি পুরস্কার পাচ্ছেন ২৩ হাজার টাকা!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৩০ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৮ পিএম

জনপ্রতি পুরস্কার পাচ্ছেন ২৩ হাজার টাকা!

ওমানের মাসকটে এশিয়ান কাপ শেষ করে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। টুর্নামেন্টে সেরা পাঁচে থাকার সুবাদে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব হকি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। যে কোনো পর্যায়ের হকিতেই এবার প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পেল লাল সবুজের প্রতিনিধিরা। দারুণ এই অর্জনে পুরো দলকে আজ পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

সকালে ওমান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহণ করা বিমান। এরপর সেখান থেকে দল ও কোচিং স্টাফরা সরাসরি যোগ দেন রাজধানীর তেজগাওয়ে অবস্থিত ফ্যালকন টাওয়ারে। যেখানে তাদের জন্য আয়োজন করা হয় সংবর্ধনার। ওই অনুষ্ঠানেই দলকে পাঁচ লাখ টাকার পুরস্কারের ঘোষণাটি দেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

তবে এই অর্থ পুরস্কারটা সাফল্যের তুলনায় একটু কমই। দলের ১৮ খেলোয়াড় ও ৩ কোচ-কর্মকর্তা সমানভাবে ভাগ করে প্রত্যেকে ২৩ হাজার ৮০৯ টাকা করে পাবেন! এ দিয়ে খেলোয়াড়রা বড়জোর এক জোড়া কেডসই কিনতে পারবেন।

ওমানের মাসকটে দশ দলের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করে। ছয় খেলায় তিনটিতে জয়, একটিতে হার এবং অপর দুটি ম্যাচে ড্র করে মওদুদুর রহমানের শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা