× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও এমবাপের পেনাল্টি মিস, বিলবাওয়ের কাছে হারল রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮ এএম

আবারও এমবাপের পেনাল্টি মিস, বিলবাওয়ের কাছে হারল রিয়াল

ফেদে ভালভার্দের শিশুসুলভ পাসেই সর্বনাশ হয়েছে রিয়াল মাদ্রিদের। তারপরও কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করতে পারলেই ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারতো। কিন্তু কোনোটাই হয়নি। আর হয়নি বলেই ৯ বছর পর আথলেটিক বিলবাওয়ের কাছে হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

বুধবার রাতে সান মামেসে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বিলবাও। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ২০১৫ সালের পর মুখোমুখি ১৯তম ম্যাচে এসে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। আর সেটাও এসেছে ঘরের মাঠে সমর্থকদের সামনে। 

এই হারে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করল রিয়াল। ১৫ ম্যাচে মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ৩৩। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৩৭। অর্থাৎ, বাকি থাকা ম্যাচটি রিয়াল জিতলেও শীর্ষে থাকবে কাতালান ক্লাবটি। অন্যদিকে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বিলবাও।

প্রথমার্ধে এদিন থিবো কোর্তোয়ার চমৎকার পারফরম্যান্সে গোল পাওয়া হয়নি বিলবাওয়ের। তবে বিরতি থেকে ফিরে এগিয়ে যেতে সময় লাগেনি তাদের। ৫৩ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আলেহান্দ্রো রেমিরো। বাঁ প্রান্ত থেকে ইনাকি উইলিয়ামসের ক্রস বাউন্স করে সামনে গেলে প্রতিহত হয় কোর্তোয়ার হাতে। তবে রিয়াল গোলকিপার ক্লিয়ার করতে পারেনি। তার হাতে লেগে ফিরে আসা বল রেমিরোর গায়ে লেগে জড়িয়ে যায় জালে।

এরপর রিয়ালের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সুযোগ এসেও যায় ৬৬ মিনিটে। ডিফেন্ডার আন্টোনিও রুডিগার হেড করার সময় বিলবাও গোলকিপার হুলিয়েন আগিরেজাবালা পেছন থেকে মারাত্মকভাবে আঘাত করেন। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সমতায় ফেরার সুযোগ আসে রিয়ালের। কিন্তু এমবাপে আবারও পেনাল্টি মিস করলেন। দিনকয়েক আগে লিভারপুলের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড।

তবে এমবাপের সহায়তায় ৭৮ মিনিটে সমতায় ফেরে রিয়াল। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকিয়েছিলেন বিলবাও গোলকিপার, তবে ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় দাঁড়িয়ে থাকা জুড বেলিংহামের জালে জড়াতে কোনও অসুবিধাই হয়নি।

রিয়ালের সমতায় ফেরার স্বস্তির স্থায়িত্ব ছিল মাত্র ২ মিনিট। সান মামেসকে আবারও উৎসবে রূপ দিয়ে বিলবাওকে এগিয়ে নেন বদলি নামা গোরকা গুরুজেহতা। ভালভার্দের ভুল পাস ধরে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। তাতে ১৫ বছর পর রিয়াল-জয়ের আনন্দে মাতে বিলবাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা