× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যারিয়ারে নয়ারের প্রথম লাল কার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ০১:০০ এএম

মানুয়েল নয়ার

মানুয়েল নয়ার

পেশাদার ফুটবল ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন মানুয়েল নয়ার। আর সে ম্যাচে জার্মান কাপ থেকে বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোতে বায়ার লেভারকুসেনের কাছে তারা হেরে গেছে ১-০ গোলে। 

তাই বায়ার্নের খেলোয়াড়দের মন খারাপ হওয়ারই কথা। মানুয়েল নয়ারের মন খারাপ ছিল সবার চেয়ে বেশি। তবে স্বাভাবিকের চেয়ে একটু বেশি খারাপই ছিল জার্মান গোলরক্ষকের। দলের হারের পেছনে যে নিজেকেই সবচেয়ে দায়ী করছেন নয়ার।

অবিশ্বাস্য কাণ্ডই করেছেন নয়ার। ১৮ মিনিটেই তাকে মাঠ ছাড়তে হয়েছে লাল কার্ড দেখে। ৮৬৬ ম্যাচের পেশাদার ক্যারিয়ারে এই প্রথম লাল কার্ড দেখলেন জার্মানির সাবেক অধিনায়ক। ভুল করে অভূতপূর্ব অভিজ্ঞতার সঙ্গে পরিচয়, এরপর দলের হার- নয়ারের মন তো খারাপ হবেই। নাথান টেলার দ্বিতীয়ার্ধের গোলে হারার পর নয়ার দুঃখ প্রকাশ করেছেন দলের হারের কারণ হওয়ায়, ‘লাল কার্ডটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। আমরা কষ্ট পাচ্ছি, আমি দুঃখিত।’

সব সময় যা করেন, তেমনটা করতে গিয়েই লাল কার্ড দেখেন নয়ার। লেভারকুসেনের আক্রমণ ঠেকাতে পেনাল্টি বক্সের বাইরে গিয়ে জেরেমি ফ্রিমপংকে চ্যালেঞ্জ জানাতে গিয়েই ভজকট বাঁধান নয়ার, করে বসেন ফাউল। সঙ্গে সঙ্গেই সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। নয়ারের ‘ইতিহাস’ বায়ার্নের জার্সিতে প্রথম ম্যাচ খেলার সুযোগ করে দেয় ইসরায়েলি গোলরক্ষক দানিয়েল পেরেৎজকে। বায়ার্নে যোগ দেওয়ার ১৮ মাস পর অভিষেক হলো তার।

জার্মান কাপে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন সবশেষ এ টুর্নামেন্টে শিরোপা জেতে ২০১৯-২০ মৌসুমে। সেই থেকে এ নিয়ে পাঁচ আসরে একবারও কোয়ার্টার-ফাইনালের বৈতরণী পার হতে পারেনি তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা