× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি সিরিজ

ট্রফি উন্মোচনে চা শিল্পের ঐতিহ্য তুলে ধরলেন জ্যোতি ও লুইস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮:০০ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৪২ পিএম

চা বাগানে শ্রমিকের সাজে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলেন নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস

চা বাগানে শ্রমিকের সাজে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলেন নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস

সিলেট শুধু পাহাড়, নদী, আর হাওড়ের জন্যই বিখ্যাত নয়। চা উৎপাদনে সারা বিশ্বে বেশ সুপরিচিত এক নাম। চায়ের সেই ঐতিহ্য এবার তুলে ধরলেন নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। চা শ্রমিকদের পোশাক গায়ে জড়িয়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দুই অধিনায়ক।

আগামীকাল বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ অনুশীলনের আগে মাঠসংলগ্ন মালনিছড়া চা বাগানে শ্রমিকের রূপে হাজির হন জ্যোতি ও লুইস।

দুই ক্যাপ্টেন জ্যোতি ও লুইসের মাথায় কাপড় প্যাঁচানো, পিঠে চা পাতার ঝুড়ি, গায়ে স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক। পুরোপুরি চা শ্রমিক বনে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। একই সাজে হাজির ছিলেন আইরিশ কাপ্তান লুইসও। দেখে মনে হচ্ছিল প্রায় ১৭৫ বছরের পুরোনো চা বাগানে যেন যোগ দিয়েছেন নবীন দুই কর্মী।

সিলেটের চা শিল্পের ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতেই বিসিবি এমন উদ্যোগ নেয় প্রায়ই। ২০২২ সালে নারী এশিয়া কাপের ট্রফি উন্মোচন হয়েছিল চা বাগানে। ছেলেদের সিরিজের ট্রফিও এর আগে চা বাগানে উন্মোচন করা হয়েছে। তবে সব সময় নিজ নিজ দলের জার্সি গায়ে হাজির হয়েছেন ক্রিকেটাররা। চা শ্রমিকের বেশে সবুজ বাগানের মাঝে দাঁড়িয়ে দুদেশের দুই অধিনায়ক ট্রফি উন্মোচন করলেন এই প্রথম।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে আগামীকাল বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ হবে ৭ ডিসেম্বর। তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ৯ ডিসেম্বর। সিরিজের তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

মিরপুরের শেরেবাংলায় এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অতিথি আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা