× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে অন্তর্ভুক্তিমূলক ক্রিকেট ম্যাচ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৬ পিএম

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে অন্তর্ভুক্তিমূলক ক্রিকেট ম্যাচ

আজ ৩ ডিসেম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এই দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) হুইলচেয়ার সহমর্মিতা শীর্ষক একটি বিশেষ ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে। ম্যাচটিতে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জগুলো তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডি-৪ ক্রিকেট মাঠে গড়ায়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার তুলে ধরা এবং তাদের সক্ষমতাকে উদযাপনে সমাজ গঠন ও সমান সুযোগ নিশ্চিত করাই ছিল এই ম্যাচের লক্ষ্য। বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট সলের নেতৃত্ব দেন মোহাম্মদ মহসিন। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, সালমা খাতুন, হান্নান সরকার ও আম্পায়ার মাসুদুল রহমান মুকুল। তারা সকলে হুইলচেয়ারে বসে অন্তর্ভুক্তি ও চেতনার দৃঢ়তা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তিনি বলেন, কেউ পেছনে পড়ে থাকবে না- এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করি। উন্নয়ন ও সংকট মোকাবিলায় তাদের সম্পৃক্ততা অগ্রাধিকার দেই এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। এই বিশেষ ইভেন্টটি প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকে মূলধারায় আনতে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ইউএনডিপিকে ধন্যবাদ এরকম উদ্যোগ নেয়ার জন্য। মাঠে হুইলচেয়ার ক্রিকেট্রাদের দক্ষতা এবং খেলার প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি হুইলচেয়ারে বসে খেলে দেখেছি। তারা শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিৎ নিজেদের অবস্থান থেকে তাদের সমর্থন করা।

অন্তর্ভুক্তিমূলক ক্রিকেট ম্যাচের সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) অ্যানা পিটারসন, অস্ট্রেলিয়ান হাই কমিশন ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত তথ্য অফিসার আসগা বেহ। তারা সকলে হুইলচেয়ারে বসে ক্রিকেট খেলে এমন উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা