× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাফিতিতে শহীদদের স্মরণ

বিপিএলের থিম সংয়ে রয়েছে প্রধান উপদেষ্টার দুটি লাইন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৪০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ০০:৩২ এএম

বিপিএলের থিম সংয়ে রয়েছে প্রধান উপদেষ্টার দুটি লাইন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অন্যসব আসরকে ছাড়িয়ে যাবে বলাই যায়। সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় এই আসরের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মিলে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে ধারাবাহিকতায় বিপিএলের ১১তম আসরের থিম সং প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গ্রাফিতিতে নতুন আঙ্গিকে রূপ দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিপিএলের থিম সং ও গ্রাফিতি উন্মোচন করা হয়েছে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়। এরপর ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন সবাই। অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ অন্য বোর্ড পরিচালকরা উপস্থিত ছিলেন। 

বিপিএল দিয়েই নতুন বাংলাদেশের ক্রিকেটের যে উন্নয়ন, তা দেখা যাবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, নতুন বাংলাদেশকে বিশ্বের দরবারে চেনাতে নিজ উদ্যোগে বিপিএলের থিম সংয়ের কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এ ছাড়া বিপিএলের উদ্বোধনের দিন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের ঢাকায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

‘এলো বিপিএল...’ থিম সং লিখেছেন গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমান। তাতে প্রধান উপদেষ্টার যোগ করা লাইন দুটি হলো, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। তার এই লাইন দুটিকে বেছে নেওয়া হয়েছে বিপিএলকে কেন্দ্র করে সারা দেশে হতে যাওয়া তারুণ্যের উৎসবের স্লোগান।

আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বিপিএলের ১১তম আসর। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটেও হবে খেলা। এবারের টুর্নামেন্টে অংশ নেবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল নেমে পড়বে ধুমধারাক্কা ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা