× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাদার্সকে হারিয়ে ফেড কাপেও দারুণ শুরু কিংসের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৯ পিএম

ব্রাদার্সকে হারিয়ে ফেড কাপেও দারুণ শুরু কিংসের

বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জয়ের ধারা কিংস অব্যহত রেখেছে ফেডারেশন কাপেও। প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে ভ্যালেরিউ তিতার দল। 

লিগের মতো বড় ব্যবধানে জেতেনি কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্সকে এক গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। কষ্টার্জিত জয়ে একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার তপু বর্মণ। বিরতির পর ৬৯ মিনিটে আসে জয়সূচক গোলটি। বাংলাদেশি ডিফেন্ডারকে দারুণ এক ক্রস দেন গোলের কারিগর মিগেল দামাশেনো। কিংস অধিনায়কের ক্রসে ব্রাদার্সের গোলরক্ষককে হেডে পরাজিত করেন ২৯ বছর বয়সি তপু।

পরে চেষ্টা করেও গোল শোধ দিতে পারেন ব্রাদার্স। এতে ১-০ গোলের জয়ে ফেডারেশন কাপ শুরু করে বসুন্ধরা। 

এদিন অবশ্য দুই দলের কেউই স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। কেননা মাঠটি খেলার মতো উপযোগী নয় বলে টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্ক তৈরি হয়েছিল।

দিনের অপর ম্যাচটি অনুষ্ঠিত হয় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে। সেখানে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি ও ফর্টিস এফসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা