× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫:০২ পিএম

ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব

ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। কাউন্টির চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে দুই আম্পায়ার সন্দেহ প্রকাশ করেন। সেই সন্দেহ দূর করতে এবার বোলিংয়ের পরীক্ষা দিলেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

গত সেপ্টেম্বরে সারের হয়ে একটিমাত্র কাউন্টি ম্যাচ খেলেছিলেন সাকিব। সমারসেটের বিপক্ষে ম্যাচটির দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন তিনি। ওই ম্যাচেই তার বোলিং নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। অথচ ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো পর্যায়েই সাকিবের অ্যাকশন নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি।

সেই ঘটনার জেরে গতকাল সোমবার ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে সাকিব তার বোলিংয়ের পরীক্ষা দিয়েছেন। সেখানকার বিশেষজ্ঞদের সামনে সাকিবকে মোট চার ওভার বোলিং করতে হয়েছে। বোলিং পরীক্ষা দেওয়ার পর সাকিব আশাবাদী, তার বোলিংয়ে কোনো ত্রুটি ধরা পড়বে না। 

সাকিবকে অবশ্য ত্রুটিপূর্ণ অ্যাকশনের জন্য নিষিদ্ধ করা হয়নি বা কোনোরকম শাস্তি দেওয়া হয়নি। বরং ধারণা করা হচ্ছিল, আঙুলের পুরোনো চোটের কারণেই তার অ্যাকশনে গড়বড় হয়ে থাকতে পারে। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে খেলতে হলে তাকে অবশ্যই বোলিং অ্যাকশনের ছাড়পত্র নিতে হবে। সে কারণেই তাকে ইসিবি অনুমোদিত লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলো।

এদিকে রাজনৈতিক পালাবদলের কারণে দীর্ঘদিন ধরেই দেশে ফিরতে পারছেন না সাবেক সাংসদ সাকিব। জাতীয় দলের হয়েও তাকে এখন আর খেলতে দেখা যায় না। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে লাল-সবুজের জার্সিকে বিদায়ের ইচ্ছা পোষণ করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে জায়গা পাননি তিনি। তাই কার্যত থমকে গেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা