× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্ধ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ২০:০৮ পিএম

অন্ধ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

জিততে হলে শেষ ওভারে দরকার ছিল ২৫ রান। শ্রীলঙ্কা তুলতে পারল ১৮ রান। ৬ রানের জয়ে অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখল বাংলাদেশ।  প্রথমবারের মতো ফাইনালে ‍উঠে ইতিহাস গড়লেন বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেটাররা।

মুলতানে অনুষ্ঠিত অন্ধ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলংকা। দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে লিগ পর্বেই জিতেছিল বাংলাদেশ। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ক্রিজে ঝড়ই তুলেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতেই সালমান এবং আরিফ যোগ করেন ১৭৭ রান। মোহাম্মদ সালমানই অবশ্য বেশি আগ্রাসী ছিলেন। সেঞ্চুরি পাননি দূর্ভাগ্যবশত। তবে আউটের আগে ৪৯ বলে করেছিলেন ৯৭ রান। এরপর বাংলাদেশের হয়ে আর কেউই সেভাবে স্কোর করতে পারেননি। সালমানের আউটের পর অন্য ওপেনার আরিফই রানের চাকা সচল রেখেছেন। ৫৬ বলে করেছেন ৮১ রান। ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৪ রান। 

বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো করে। ৫ ওভারের মধ্যেই প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর চন্দনা দেশপ্রিয়র ব্যাট থেকে আসে ৫৪ বলে ৮৬ রানের ইনিংস। কিন্তু আগেপরে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। যে কারণে শেষ পর্যন্ত জয়ের হাসি ছিল বাংলাদেশের মুখে। 

আগামীকাল ৩ ডিসেম্বর ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। দিনের অন্য সেমিফাইনালে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ১০ উইকেটের সহজ জয় পায় নেপালের বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা