× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিউ’তে আছেন মাঠে অচেতন হওয়া বোভে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১৫:২৫ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬ পিএম

খুব খারাপ কিছুই ঘটতে যাচ্ছিল বোভের সঙ্গে, এখনও আশঙ্কামুক্ত হতে পারেননি— সংগৃহীত ছবি

খুব খারাপ কিছুই ঘটতে যাচ্ছিল বোভের সঙ্গে, এখনও আশঙ্কামুক্ত হতে পারেননি— সংগৃহীত ছবি

ম্যাচের তখন ১৫ মিনিট চলছে। হঠাৎ লুটিয়ে পড়েন ফিওরেন্টিনার ২২ বছর বয়সী ফুটবলার এদোয়ার্দো বোভ। ছুটে আসেন ফিওরেন্টিনার সতীর্থরা। ইন্টার মিলানের খেলোয়াড়রাও পাশে দাঁড়ান তাদের। তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছিল খারাপ কিছুই ঘটেছে। আদপেই খারাপ কিছু ঘটেছে বোভের সঙ্গে। মাঠে লুটিয়ে পড়ার পর তিনি এখন কোমায়।

সিরি’ আ’র ক্লাব ফিওরেন্তিনা এক বিবৃতিতে জানিয়েছে, বোভে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। প্রাথমিক কার্ডিওলজিকাল এবং নিউরোলজিক্যাল পরীক্ষায় গুরুতর ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাকে ২৪ ঘণ্টা পর পুনরায় মূল্যায়ন করা হবে।’


লিগের ম্যাচটির মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বোভকে প্রাথমিক চিকিৎসা দেন মেডিক্যাল স্টাফরা। তাতে কাজ না হওয়ায় বোভকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় ক্যারেগি হাসপাতালে। রেফারি ততক্ষণে স্থগিত করে দেন খেলা। সিরি ‘এ’ কর্তৃপক্ষ জানায় ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটি নতুন সময়সূচিতে বসবে। তবে এখনও নিশ্চিত করা হয়নি সময়।

বোভে আপাতত আইসিউ তে আছেন

স্কাই ইতালিয়া জানিয়েছে, বোভের জ্ঞান ফিরেছিল। তবে এখন আছেন কোমায়। ফিওরেন্টিনা থেকে জানানো হয়েছে ২৪ ঘণ্টা বোভের পর্যবেক্ষণে থাকবেন। রোমা থেকে ধারে এই ক্লাবে আসা খেলোয়াড়টি আছেন কোমায়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা