× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গিনিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত শতাধিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ১২:২২ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম

গিনিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত শতাধিক

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে রেফারির সিদ্ধান্ত ঘিরে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘাতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরে রবিবার মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংঘর্ষে আহত হয়েছে আরও অনেকে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, গিনির প্রেসিডেন্ট মামাদি দোম্বুয়ার উদ্দেশ্যে একটি টুর্নামেন্ট আয়োজিত হয়। টুর্নামেন্টের একটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমায় ফুটবলপ্রেমীরা।

খবরে বলা হয়েছে, রবিবার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরেতে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়। একজন চিকিৎসক জানান, ‘প্রায় ১০০ জন মারা গেছে’ এবং স্থানীয় হাসপাতাল ও মর্গ লাশে পরিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। অনেক লাশ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।’

স্থানীয় হাসপাতালটির চিকিৎসকদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই বিধায় অন্য এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নিহতের সংখ্যা কয়েক ডজন।’ তিনি প্রকৃত সংখ্যা উল্লেখ করতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা