× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমনওয়েলথ কারাতে থেকে স্বর্ণ পেল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৫ পিএম

স্বর্ণপদক জয়ী আদাম চৌধুরী

স্বর্ণপদক জয়ী আদাম চৌধুরী

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক ও ব্যক্তিগত কারাত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আদাম চৌধুরী। কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে রয়েছেন মুস্তাক চৌধুরী। যিনি স্বর্ণজয়ী আদামের বাবা। 

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ভেটেরানরাও অংশগ্রহণ করে। এসএ গেমসে বাংলাদেশের পদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান ভেটেরান ইভেন্টে স্বর্ণ জেতেন। 

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল বাংলাদেশ। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য টুর্নামেন্টের ভেন্যু দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করা হয়। ডারবানে চলমান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কারাতেকা একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা