× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডারবান টেস্ট শেষে আলোচনায় আম্পায়ার সৈকত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ২০:৩২ পিএম

ডারবান টেস্টে দারুণ আম্পায়ারিং করেছেন সৈকত— সংগৃহীত ছবি

ডারবান টেস্টে দারুণ আম্পায়ারিং করেছেন সৈকত— সংগৃহীত ছবি

আম্পায়ারিংয়ে আগেও নজর কেড়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। ডারবানে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা টেস্টে  নিজেকে ছাপিয়ে গেছেন আরেকবার। সাদা পোশাকের ম্যাচটি নির্ভুল ভাবে পরিচালনা করে প্রশংসিত হচ্ছেন বাংলাদেশের এই আম্পায়ার। 

ডারবানে প্রোটিয়া পেসারদের কাছে কুপোকাত হয়েছে লঙ্কানরা, টেস্টে পেয়েছে লজ্জাজনক হার। ওই ম্যাচে সিদ্ধান্ত শোনাতে শতভাগ সফল ছিলেন সৈকত। ম্যাচটিতে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে কোনোটিতেই সিদ্ধান্ত বদল আসেনি। 

আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকতের এটি অবশ্য প্রথম নয়, শতভাগ সফল সিদ্ধান্ত আগেও শুনিয়েছিলেন। তাছাড়া বছর জুড়েই আন্তর্জাতিক টেস্ট ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখিয়েছেন সৈকত।

বিশ্বকাপ চলাকালীন দুর্দান্ত আম্পায়ারিং দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতেও করেছেন আম্পায়ারিং। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া একমাত্র আম্পায়ার তিনি।

লাল বলের ক্রিকেটে তিনি পাচটি ম্যাচে আম্পায়ারিং করেছেন। এর মাঝে ক্রিকেটাররা মোট ৩২টি সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়েছিল। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত গেছে তার বিপক্ষে। বাকি ২৫ সিদ্ধান্তেই সফল হয়েছেন সৈকত। এর মধ্যে দুটি ম্যাচেই ছিলেন শতভাগ সফল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা