প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১৭:১২ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৪ পিএম
ইয়ান রেডপাথ
শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ইয়ান রেডপাথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ‘ইস্পাত লৌহ’ শক্তির ব্যাটার হিসেবে অজি ক্রিকেটে পরিচিত ছিলেন রেডপাথ। তিনি ইয়ান ও গ্রেগ চ্যাপেলের সময়ে অস্ট্রেলিয়ার সহকারী অধিনায়ক ছিলেন। রেডপাথ দেশের হয়ে ৬৬ টেস্ট এবং ৫টি ওয়ানডে ছিলেন।
ব্যাট হাতে প্রতিপক্ষের জম ছিলেন রেডপাথ। যিনি সাদা পোশাকের ক্রিকেটে অভিষিক্ত ম্যাচে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ১৯৬৪ সালে এমসিজিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে জয় পার্টিজের বলে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন রেডপাথ। গত বছর নাইন নিউজপেপারকে নিজের অভিষেক ম্যাচে আউটের সেই দৃশ্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলে, ‘আমি অফ-ড্রাইভে চারের জন্য হিট করেছিলাম, মনে করেছিলাম অন্য একজন সেখানে দাঁড়িয়ে।’
রেডপাথের প্রথম সেঞ্চুরি পেতে সময় লাগে পাঁচ বছর। ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। মজার ব্যাপার হলো, পরের সাত বছরের মধ্যে আরও ৭ সেঞ্চুরি করেন তিনি। এর মধ্যে সর্বশেষ ৩ টেস্টে করেন তিন সেঞ্চুরি। রেডপাথ টেস্ট ক্যারিয়ার শেষ করেন ৪৩.৪৫ গড়ে ৪৭৩৪ রান নিয়ে।