× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্ব গ্রহণের পর দুটি বিষয়ে কথা বললেন জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৮ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০ পিএম

জয় শাহ

জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে  জয় শাহ। গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হলেন তিনি। জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয়।

শনিবার বিশেষ এক বিজ্ঞপ্তিতে জয়ের দায়িত্ব গ্রহণের বিষয়টি জানায় আইসিসি। আইসিসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী (৩৫) প্রধান তিনি।

দায়িত্ব গ্রহণের পর জয় বলেন, ‘আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইসিসির পরিচালক এবং সদস্য বোর্ডগুলির সমর্থন এবং বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা এখন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্যও কাজ করছি আমরা। চেষ্টা করা হচ্ছে খেলাটাকে আরও আকর্ষণীয় করার। তিন ধরনের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যেতে হবে। নারীদের ক্রিকেটেরও বিশ্বব্যাপী প্রসারের চেষ্টা করা হচ্ছে। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আইসিসির সব কমিটি এবং সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চাই।’

২০০৯ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হন জয়। এরপর বিসিসিআইয়ে কনিষ্ঠতম সচিবও তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তারা। সবশেষ গ্রহণ করলেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের পদটিও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা