× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হকি যুব এশিয়া কাপ

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ড্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২০:৩৯ পিএম

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ড্র

পাকিস্তানের বিপক্ষে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ড্র করেছে তারা। ওমানের মাস্কাটে শনিবার যুব এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ ড্র হয়েছে ২-২ ব্যবধাসে।

প্রথম কোয়ার্টারে দানিশ দানিয়েলের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় কোয়ার্টারে সমতা টানেন বাংলাদেশের আমিরুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে নুরিজামের গোলে ফের এগিয়ে যায় মালয়েশিয়া। চার মিনিট পর মোহাম্মদ হাসানের গোলে আবার সমতায় ফেরে বাংলাদেশ।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে হেরে যায়। শেষ রাউন্ডে আগামীকাল রবিবার চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা