× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুধাবি টি-১০

বিদায়ী ম্যাচেও সাকিবের বাংলা টাইগার্সের হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৮:২৬ পিএম

বিদায়ী ম্যাচেও সাকিবের বাংলা টাইগার্সের হার

টানা দুই হারে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলা টাইগার্সের। আবুধাবি টি-টেন লিগে দলটির সামনে সুযোগ ছিল হ্যাটট্রিক হার ঠেকানোর। কিন্তু বিদায়ের ম্যাচেও ইউপি নবাবসের কাছে ৭ উইকেটে হারল সাকিব আল হাসানের দল।

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছিল সাকিবের বাংলা টাইগার্স। জবাবে ৩ উইকেট হারালেও ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইউপি নবাবস।

লক্ষ্য তাড়ায় ইউপির অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ ২ রান করে বিদায় নিলেও আভিষ্কা ফার্নান্দো (৩৬) ও ২৭ আন্দ্রে ফ্লেচার (২৭) ঠিকই ম্যাচ বের করে নেন। শেষদিকে ৫ বলে ১৯ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন নজিবুল্লাহ জাদরান।

দল হারলেও শেষ ম্যাচে বল হাতে সাকিব ভালোই করেছেন। ২ ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেছেন মাত্র ১২ রান। কিন্তু বাকিরা কেউ রান ঠেকাতে পারেননি। তাতে ৭ ম্যাচে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে থেকেই বাংলা টাইগার্সের যাত্রা থামল। 

ব্যাটিংয়ে বাংলা টাইগার্স মোটামুটি ভালো শুরু পেয়েছিল দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদের কল্যাণে। কিন্তু তাদের ৪৪ রানের জুটি ভাঙার পরেই ধস নামে ব্যাটিংয়ে। এক ওভারে ৩ উইকেট নিয়ে জোর ধাক্কা দেন ইউপির পেসার টাইমাল মিলস।  

ষষ্ঠ ওভারে জাজাই ২৩ বলে ২৪ রান করে মিলসের প্রথম শিকারে পরিণত হন। ওই ওভারের তৃতীয় বলে তিনে নামা লিয়াম লিভিংস্টোনকে (০) বিদায় করেন মিলস। এক বল পরে দাশুন শানাকা (০) ফেরেন একই বোলারের বলে। শেষদিকে ১৫ বলে ২৭ রান করে প্রতিরোধ গড়েছিলেন ইফতিখার আহমেদ। আর সাকিব ছয় নম্বরে নেমে ১ বল খেলে কোনো রান করতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা