× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফে সদস্য নির্বাচিত হলেন মনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৭:৪৫ পিএম

বাফুফের সদস্য নির্বাচিত হলেন সাইফুর রহমান মনি। ছবি : বাফুফে

বাফুফের সদস্য নির্বাচিত হলেন সাইফুর রহমান মনি। ছবি : বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির ১৫তম সদস্য নির্বাচিত হলেন সাইফুর রহমান মনি। আজ শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত ভোটের লড়াইয়ে সাবেক এই ফুটবলার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এখলাস উদ্দিন পেয়েছেন ৫১ ভোট।

বাফুফে ভবনে এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোট দিয়েছেন। ১৫ মিনিট পরই বাফুফের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, ‘১০৭ টি ভোটই বৈধ। কোনো ভোট বাতিল হয়নি। সাইফুর রহমান মনি ৫৬ ও এখলাস উদ্দিন ৫১ ভোট পেয়েছেন। বেশি ভোট পাওয়ায় মনি নির্বাচিত। ’

সাবেক জাতীয় ফুটবলার মনি বাফুফের বিগত দুই নির্বাচনেও সদস্য প্রার্থী ছিলেন। অবশেষে জয় পাওয়ায় তার মুখে স্বস্তির হাসি। জয়ের পর সংবাদমাধ্যমকে বলেছেন, ‘চতুর্থবারের প্রচেষ্টায় অবশেষে জিতলাম। একটি সদস্য পদের জন্য কাউন্সিলররা কষ্ট করে এসেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। ’

সাইফুর রহমান মনি এখন প্রিমিয়ার লিগে খেলা চট্টগ্রাম আবাহনীর প্রধান কোচ। এবার বাফুফের সদস্য হয়ে মনির প্রতিক্রিয়া, ‘ফুটবল ফেডারেশন থেকে আমাকে ফুটবল উন্নয়নের যে দায়িত্ব দেবে সেটা পালন করব, আর কোচিং আমার পেশা। বাফুফের যে নিয়ম আছে বা হবে, আমি সেটাই অনুসরণ করব। ’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা