× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১৪ বছরের যে রেকর্ড ভাঙলেন জয়সুরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:১৭ পিএম

শ্রীলঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়া। সংগৃহীত ছবি

শ্রীলঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়া। সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জির উইকেট তুলে শততম টেস্ট উইকেটের দেখা পেলেন শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়া। ১১৪ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার উঠলেন চূড়ায়। ডারবানে বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস গড়েন প্রবাথ। টেস্ট ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেটের কীর্তি এখন তার। এই মাইলফলকে পৌঁছাতে দরকার পড়ে মাত্র ১৭ টেস্ট। 

৯৭ উইকেট নিয়ে ডারবান টেস্ট খেলতে নামা প্রবাথ প্রথম ইনিংসে শিকার করেন ২৪ রানে ২ উইকেট। তাই দ্বিতীয় ইনিংসে অপেক্ষা ছিল স্রেফ ১ উইকেটের। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাত করেই রেকর্ড নিজের করে নেন প্রবাথ। শ্রীলঙ্কান স্পিনার পেছনে ফেলেছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার কলিন ব্লাইথ ও ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইনকে। ১৯ টেস্টে ১০০ উইকেট নিয়ে এতদিন যৌথভাবে এই রেকর্ডের অধিকারী ছিলেন তারা। ১৯১০ সালের ডিসেম্বরে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই শততম উইকেটের স্বাদ পেয়েছিলেন ব্লাইথ। ১৯৫৪ সালের ফেব্রুয়ারিতে জর্জটাউনে ইংল্যান্ডের বিপক্ষে তার পাশে বসেছিলেন ভ্যালেন্টাইন।

সব ধরনের বোলার মিলিয়ে টেস্টে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড জর্জ লেহম্যানের। ইংল্যান্ডের পেসারের লেগেছিল ১৬ টেস্ট। অর্থাৎ মাত্র এক টেস্টের জন্য তাকে ছুঁতে পারেননি প্রবাথ। তিনি যৌথভাবে দুইয়ে আছেন আরও চারজনের সঙ্গে। তারা হলেন অস্ট্রেলিয়ার পেসার চার্লি টার্নার, ইংল্যান্ডের পেসার সিডনি বার্নস, অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেট ও পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা