× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার রাস্তায় রিকশা চালালেন আইরিশ মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৮:১৭ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৮:১৭ পিএম

ঢাকার রাস্তায় রিকশা চালালেন আইরিশ মেয়েরা। প্রবা ফটো

ঢাকার রাস্তায় রিকশা চালালেন আইরিশ মেয়েরা। প্রবা ফটো

রিকশাগুলোতে উঠলেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আইরিশরা।  

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছে সফরকারীরা। পরের ম্যাচের আগে বিরতি দুইদিনের। এর মধ্যে শুক্রবার অনুশীলনের আগে আইরিশ মেয়েরা চড়লেন ঢাকার রিকশায়। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া এই বাহন নিজেও চালান কোনো কোনো ক্রিকেটার।

শুক্রবার দুপুরে ক্রিকেটারদের জন্য এই আয়োজন করা হয়। দুপুর দুইটার দিকে স্টেডিয়ামের দুই থেকে চার নম্বর গেট পর্যন্ত রিকশায় ঘুরানো হয় তাদের। গ্যাবি লুইস-অ্যামি হান্টারদের অনেকেই সেলফি তুলে মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখেন।

এর আগেও বিসিবির এমন আয়োজন ছিল। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশ। তখন রিকশায় চড়ানো হয়েছিল অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ককে। এবার ফের দেখা গেল ভিন্ন আয়োজন।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা