× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহামেডানের বড় জয়, পুলিশকে হারাল ব্রাদার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৩১ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:১৯ পিএম

মোহামেডানের বড় জয়, পুলিশকে হারাল ব্রাদার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে আজ। দুপুরে লিগে নবাগত ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অনুমিত ফলাফলই হয়েছে এই ম্যাচে। বড় জয় দিয়ে লিগ শুরু করেছে কোচ আলফাজ আহমেদের দল। একই সময়ে অনুষ্ঠেয় বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে চমক দেখিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তুলে নিয়েছে দুর্দান্ত জয়।

শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়েছে মোহামেডান। দুই অর্ধেই হয়েছে সমান তিনটি করে গোল। খেলার পঞ্চম মিনিটে ইমানুয়েল সানডে ভাঙেন ডেডলক। প্রথমার্ধে বাকি দুইবার জাল কাঁপান মিনহাজুল আবেদীন বাল্লু ও সোলেমান দিয়াবাতে। দ্বিতীয়ার্ধের শেষ দিকেও আরও একটি গোল করেন মালির এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে দলের হয়ে চতুর্থ গোলটি করেন আর্নেস্ট বোয়েটিং। যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় ওয়ান্ডারার্সের জালে শেষ পেরেক ঠুকে দেন সৌরভ দেওয়ান।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ব্রাদার্স বনাম পুলিশের ম্যাচটি। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে শুরু হয় খেলা। সর্বশেষ আসরে সেরা চারে থাকা পুলিশকে অবশ্য শুরুতেই বড় ধাক্কা দিয়েছে ব্রাদার্স। আগের মৌসুমে টেবিলের তলানীর দিকে থাকা দলটি নতুন মৌসুমে যেন জৌলুস ফিরে পেয়েছে। সেটি বোঝা গেছে দলবদলের সময়েই। দারুণ কিছু খেলোয়াড় দলে ভিড়িয়েছে গোপীবাগের ক্লাবটি। খেলাতেও তার ছাপ রাখলো তারা। পুলিশকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ব্রাদার্স। খেলার ২৩ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড মেডি চিসের গোলে লিড নেয় ব্রাদার্স। বিরতির এক মিনিট আগে পুলিশের হয়ে সমতায় ফেরানো গোল করেন মানিক মোল্লা। আর ৬২ মিনিটে গাম্বিয়ান মিডফিল্ডার জাকারিয়া ডারবোই ব্রাদার্সকে এনে দেন ম্যাচের জয়সূচক গোলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা