প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৫ পিএম
ভিনিসিয়ুস জুনিয়র, লিওনেল মেসি ও রদ্রি
ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে শেষ হাসি হেসেছেন রদ্রি। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ডের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর ছিনিয়ে নেন স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার দৌড়েও রয়েছেন এ দুই তারকা। লড়াইয়ে তাদের দুজনের সঙ্গী হয়েছেন লিওনেল মেসিও।
ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের মনোনয়ন পেয়েছেন ১১ ফুটবলার। এ বছর রিয়াল মাদ্রিদ ক্লাব থেকে সর্বোচ্চ সাতজন জায়গা করে নিয়েছেন এ তালিকায়। মনোনয়ন তালিকায় রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রিগো, দানি কারবাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপে।
তাদের সঙ্গে রয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রদ্রি, বায়ার লিভারকুসেনের ফ্লোরিয়ান রিৎজ, বার্সেলোনার লামিনে ইয়ামাল ও ইন্টার মিয়ামির লিওনেল মেসি। সর্বশেষ দুই বছরসহ চারবার ফিফা বেস্ট অ্যাওয়ার্ড জেতেন মেসি। পুরস্কারটির মনোনয়ন তালিকায় প্রতিবারই স্থান করে নিয়েছেন আর্জেন্টাইন কাপ্তান।