× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনফারেন্স লিগ

চেলসির চারে চার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১০:৫১ এএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১১:০৭ এএম

চেলসির চারে চার

কনফারেন্স লিগে টানা চতুর্থ জয় পেল চেলসি। বৃহস্পতিবার হেইডেনহেইমকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। এ নিয়ে চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট চেলসির। চেলসির মতো শতভাগ সাফল্য লেগিয়া ওয়ারশের।  ১২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে দলটি।

বৃহস্পতিবার ভইথ অ্যারেনায় চেলসির হয়ে জয়সূচক গোল ২টি করেছেন ক্রিস্টিফোর এনকুনকু ও মিখাইলো মুদ্রিক। এদিন শুরু থেকে আধিপত্য দেখান সফরকারীরা। তবে গোলের দেখা পেতে কিছুটা বেগ পেতে হয় তাদের। প্রথমার্ধ ছিল গোলশূন্য।

বিরতির পর ৫১তম মিনিটে গিয়ে সফল হয় চেলসি। বাঁ প্রান্ত ধরে দারুণ এক আক্রমণে উঠে বক্সে সাঞ্চোর উদ্দেশে পাস দেন ডুসবারি-হল। তিনি ছোট ক্রস বাড়িয়ে দেন ক্রিস্টোফার এনকুনকুর উদ্দেশে। বল দখলে নিয়ে নিখুঁত এক শটে জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড। ৮৬তম মিনিটে মিখাইলো মুদ্রিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে চেলসি।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছন থেকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কেসারে কাসাদেই। ম্যাচের ১ মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা