× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮ বলে সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৭ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৮ পিএম

২৮ বলে সেঞ্চুরি

এক বৈভব সূর্যবংশীতে মাত ভারত। ১৩ বর্ষী এই কিশোর আইপিএলের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ব্যাটার। ৫৮ বলে ম্যাজিকাল ফিগার স্পর্শ করে আলোচনায় আসে বিহারের এই কিশোর। শেষ পর্যন্ত তাকে দলে ভিড়ায় রাজস্থান রয়েলস। 

ভারতীয় ক্রিকেট এরচেয়েও বড় ঘটনা ঘটিয়েছেন উর্বিল প্যাটেল। সৈয়দ মুশতাক ট্রফিতে মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ইনিংসে ১২ ছক্কা ও ৭ চার হাঁকিয়েছেন। এমন কীর্তি যার তার প্রতিই কিনা আগ্রহ দেখানি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি।

বলা হতে পারে, উর্বিলের সেঞ্চুরিটি হয়েছে বুধবার। একদিন আগেই শেষ হয়েছে মেগা নিলাম। এটাও জেনে রাখা দরকার,  গত বছর ২৭ নভেম্বরেরও সেঞ্চুরি পেয়েছিলেন উর্বিল। বিজয় হাজারে ট্রফিতে ৪১ বলে স্পর্শ করেন তিন অংকের ম্যাজিকাল ফিগার। যেটি ভারতের লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

এদিন ত্রিপুরার বিপক্ষে ২৮ বলে সেঞ্চুরি করা উর্বিল অপরাজিত থামেন ৩৫ বলে ১১৩ রান নিয়ে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল ঋষভ পান্তের। তিনি ২০১৮ সালে এই মুশতাক আলী ট্রফিতেই ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের রেকর্ডটি এস্তোনিয়ার সাহিল চৌহানের। চলতি বছরেই সাইপ্রাসের বিপক্ষে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ২৭ বলে। এক বলের জন্য সাহিলকে ছুঁতে পারলেন না উর্বিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা