× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসি র‍্যাংকিং

বুমরাহর সিংহাসন দখল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৭:১৯ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১৭:২১ পিএম

বুমরাহর সিংহাসন দখল

জন্মই জাসপ্রিত বুমরাহর আজন্ম লড়াই। তার লড়াই চলছেই। অন্যকে ছাড়িয়ে যাওয়ার, কখনো সেটা নিজেকেই। ঐতিহ্য ও সম্মানের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটারদের একাই ভুগিয়েছেন বুমরাহ। ৭২ রান খরচায় তিনি তুলে নিয়েছেন ৮ উইকেট। যার সুসংবাদ পেয়েছেন অল্পতে। ক্যারিয়ার সেরা রেটিংয়ের (৮৮৩) পাশাপাশি টেস্ট র‍্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন ৩০ বর্ষী ডান হাতি পেসার। তারই সতীর্থ যশস্বী জওসওয়াল ব্যাটিং র‍্যাংকিংয়ে দেখিয়েছেন বাজিমাত। উঠে এসেছেন দুইয়ে। পার্থে ১৬১ রানের অনন্য অসাধারণ এক ইনিংস খেলেছেন বাঁ-হাতি এই ব্যাটার।

পার্থে সিরিজের প্রথম ইনিংসে ৩০ রান খরচ করে ৫ উইকেট তুলেছিলেন বুমরাহ। ভারতের অধিনায়কের বোলিং তোপে ১০৪ রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সরা। যদিও প্রথম ইনিংসে সফরকারীরাও একই বিপদে পড়ে। ১৫০ রানে আটকা পড়েন বিরাট কোহলিরা। এত কম রানের পরও ৪৬ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। কোহলি ও জয়সওয়ালের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রান তোলে ভারত। জবাবে ২৩৮ রানে আটকে যায় স্বাগতিকরা। 

যশস্বী জওসওয়াল অর্জন করলেন ক্যারিয়ার সেরা রেটিং

ক্রিকেটের অভিজাত ফরম্যাটে বোলিংয়ে নম্বর ওয়ানে ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। দ্বিতীয়তে ছিলেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। বুমরা দুইজনকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিয়েছেন। রাবাদা এখন দুই নম্বরে। তিনে হ্যাজেলউড।  চার ও পাঁচে যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন ও পার্বত জয়সুরিয়া। পার্থ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। তিন ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২৫এ। অজিদের বিপক্ষে পাঁচ উইকেট তুলেছেন তিনি। 

জয়সওয়ালের র‍্যাংকিংয়ে অবস্থান ছিল চারে। তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন ও ইংল্যান্ডের হ্যারি ব্রুককে। পার্থে এক সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা রেটিং (৮২৫) অর্জন হয়েছে তার। ব্যাটিং ক্যাটাগরিতে শীর্ষে জো রুট। তার রেটিং পয়েন্ট ৯০৩। অর্থাৎ দ্বিতীয়স্থানে থাকা ভারতীয় ওপেনারের চেয়ে প্রায় ৭৮ পয়েন্ট এগিয়ে তিনি।  

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষের দুই স্থানে পরিবর্তন ঘটেনি। এক নম্বরে রবিন্দ্র জাদেজা। দ্বিতীয়তে তারই স্বদেশি অশ্বিন। তৃতীয় ও চতুর্থ স্থানটি দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। অ্যান্টিগা টেস্টে ২৩ ও ৪৫ রানের ইনিংসের সুবাদে বাংলাদেশি অধিনায়ক তিন ধাপ এগিয়েছেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা