× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ অনূর্ধ্ব-২১ হকি

ওমানকে হারিয়ে মিশন শুরু করল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ০১:২৪ এএম

ওমানকে ৩-১ গোলে ধরাশায়ী করেছে বাংলাদেশ

ওমানকে ৩-১ গোলে ধরাশায়ী করেছে বাংলাদেশ

ওমানে এশিয়া কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্ট জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। মাসকাটে স্বাগতিক ওমানকে ৩-১ গোলে ধরাশায়ী করেছে বাংলাদেশ টিম। লাল-সবুজের জার্সি গায়ে হ্যাটট্রিক করেছেন রকিবুল হাসান রকি। ম্যাচসেরার পুরস্কারও ছিনিয়ে নেন এ তরুণ খেলোয়াড়।

দশ দলের এ টুর্নামেন্টে সেরা পাঁচে থেকে অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি বিশ্বকাপে নাম লিখতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এ কারণে ম্যাচটিকে বাংলাদেশের কোচ মওদুদুর রহমান শুভ ‘ফাইনাল’ হিসেবে অভিহিত করেছিলেন।

নিজেদের অলিখিত ফাইনালে বাংলাদেশ খেলেছে দাপটের সঙ্গে। দ্যুতি ছড়িয়ে জয় তুলে নিয়েছে দেশের ছেলেরা। রকির হ্যাটট্রিকে বাংলাদেশ ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল। চতুর্থ কোয়ার্টারে ওমান সান্ত্বনাসূচক একটি গোল শোধ করে।

আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার টার্ফে নামবে বাংলাদেশ। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ চীন ও মালয়েশিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা