× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিজেএ-ওয়ালটন ক্রীড়া উৎসবে ১৫১ ফটো সাংবাদিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:১৩ পিএম

বিপিজেএ-ওয়ালটন ক্রীড়া উৎসবে ১৫১ ফটো সাংবাদিক

বিপিজেএ ও ওয়ালটন এর যৌথ আয়োজনে এবং অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্রীড়া উৎসব-২০২৪। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। 

মঙ্গলবার বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।  বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এর অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন। ক্রীড়া সম্পাদক এম খোকন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজেএ এর অর্থ-সম্পাদক আব্দুল আজিজ ফারুকী।

এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসবে ৬ টি ইভেন্টে ১৫১ জন ফটো সাংবাদিক প্রতিযোগিতায় অংশ নেয়। 

প্রতিযোগিতার ম্যারাথন ইভেন্টে প্রথম স্থান লাভ করেছেন এম এ তাহের। দ্বিতীয়- এ কে এম মহসীন, তৃতীয়- আমিনুল ইসলাম শাহীন। দাবায় প্রথম স্থান লাভ করেছেন নবী উল ইসলাম নয়ন, দ্বিতীয় স্থান- কাশেম হারুন, তৃতীয় স্থান- আবির আব্দুল্লাহ। ক্যারামে প্রথম স্থান- মেহেদী হাসান রানা ও মহুবার রহমান, দ্বিতীয় স্থান- জীবন আমীর ও সালেকুজ্জামান চৌধুরী রাজীব, তৃতীয় স্থান- জুবায়ের আলম খাঁন (রাকেশ) ও ইন্দ্রজিৎ কুমার ঘোষ।

শুটিংয়ে প্রথম স্থান- সাজিদ হোসেন,  দ্বিতীয় স্থান- কাজল হাজরা,  তৃতীয় স্থান- আব্দুল আজিজ ফারুকী ও আমিনুল ইসলাম শাহীন। টেনিসবল নিক্ষেপ ইভেন্টে প্রথম স্থান- শেখ হাসান,  দ্বিতীয় স্থান- আব্দুল আজিজ ফারুকী,  তৃতীয় স্থান- শেখ সোহেল আহমেদ। 

লুডু (নারী) বিভাগে প্রথম স্থান পেয়েছেন জেসমিন জুঁই, দ্বিতীয় স্থান- উম্মে সালমা লাভলী,  তৃতীয় স্থান- সুরভী আক্তার রিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা